নারকেলের ভাপা পুলি
উপকরণ: সেদ্ধ করা চালের গুঁড়া ২৫০ গ্রাম, নারকেলের পুর ১ কাপ (নারকেল ও গুড় জ্বাল করা)।
প্রণালি: সেদ্ধ করা
চালের গুঁড়া ভালো করে মাখিয়ে নিয়ে লুচির মতো ছোট ছোট লেচি বানিয়ে নিতে হবে।
এবার লেচির মধ্যে নারকেলের পুর ভরে পুলির আকারে গড়ে প্রেশার কুকারে ১ কাপ
পানি দিয়ে পিঠাগুলো ভাপে সেদ্ধ করতে হবে। ১টি হুইসেল দিলে নামিয়ে পাঁচ
মিনিট অপেক্ষা করে পরিবেশন করা যায় নারকেলের ভাপা পুলি।
No comments:
Post a Comment